Friday, August 30, 2013
ক্যাবল অপারেটরদের স্থানীয় টিভি চ্যানেল তৈরী করার জন্য সফটওয়্যার ফ্রি ডাউনলোড
আমাদের দেশে দু‘ধরণের ক্যাবলটিভি রয়েছে একটি স্যাটেলাইট এবং অন্যটি স্থানীয়
ক্যাবলটিভি। স্যাটেলাইট ক্যাবলটিভি সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার
কিছুই নেই। তবে স্থানীয় ক্যাবলটিভির ধারণাটি খুব বেশী নতুন এবং প্রচলিত নয়।
মুলত: ক্যাবলটিভির সার্ভিসের প্রথমদিকে স্থানীয় ডিশ অপারেটররা ডিভিডি
প্লেয়ারের মাধ্যমে কিছু অনুষ্ঠান স্থানীয়ভাবে প্লে করত। এবং এতে স্বল্প
পরিসরে কিছু স্থানীয় বিজ্ঞাপণ ছিলো। কিন্তু সময়ের সাথে প্রযুক্তির উন্নতির
সাথে সাথে প্রতিটি ডিশ কন্ট্রোল রুমের জন্য স্থানীয় ক্যাবলটিভি হয়ে ওঠে
একটি অপরিহার্য চ্যানেল। বর্তমানে এটি স্থানীয় বিনোদন (ভিডিও অন ডিমান্ড)
এবং স্থানীয় অর্থনীতির একটি অন্যতম নিয়ামক। স্থানীয় ক্যাবলটিভির সম্পূর্ণ
সেটাপের ক্ষেত্রে এর খরচ ব্যাপকভাবে কমে আসায় ২০০৪/০৫ এর পর থেকে এর
প্রসারও হতে থাকে দ্রুত গতিতে।
Subscribe to:
Posts (Atom)